কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ কারণে সোমবার সকাল ৬টা থেকে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।
পানি বৃদ্ধির কারণে তিস্তা নদী সংলগ্ন চর ও গ্রামের ঘর-বাড়ি হাটু পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোডের তিস্তার ডালিয়া বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, উজানের ঢলের ফলে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে সোমবার ভোর ৬টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার (৫২ দশমিক ৪০ মিটার) ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টার পর থেকে ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঢাকা, ৩০ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ





