ভোলা শহরের পৌর ৬ নাম্বার ওয়ার্ড থেকে ৬টি তাজা পেট্রোল বোমা উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের ওয়েষ্টার্ন পাড়া রিজার্ভ পুকুর পাড় এলাকা থেকে পুলিশ এ বোমা উদ্ধার করে।

ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার জানান, একদল দুবৃর্ত্ত পেট্রোল বোমা নিয়ে নাশকতার পরিকল্পনা করতে দেখে পুলিশ তাদের ধাওয়া করে। পরে দুবৃর্ত্তরা পুলিশকে দেখে বোমা রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে সোমবার দিবাগত রাতে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভাংচুর করা হয় একটি সবজিবাহী ট্রাক।

জেএ