রমজানের আগে টানা কয়েকদিনের গরমে হাঁপিয়ে ওঠেছিল জনজীবন। এরপর শান্তির পরশ নিয়ে নেমেছে এক পশলা বৃষ্টি, জনজীবনে স্বস্তি এনেও দিলেও এ বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তির শেষ নেই।
ভোর থেকেই রাজধানীতে থেমে থেমে কখনও হালকা আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস, আদালত, স্কুল ও কলেজমুখীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নিয়মিত যানজটের পাশাপাশি বৃষ্টির কারণে পানি জমে রাজধানীর বেশিরভাগ সড়কে ছিল দীর্ঘ যানজট। পর্যাপ্ত পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে কোমড় পর্যন্ত পানি জমতেও দেখা গেছে।
বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ চলায় মালিবাগ, মগবাজার শান্তিনগর, রামপুরা এলাকায় সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
এমএনজে





