পাবনায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আটমাইল এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে আটমাইল এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও ঈশ্বরদী থেকে পাবনাগামী সোনার বাংলা নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহত হন আরো দুই যাত্রী।

হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এমকে