ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপনকে আটক করেছে র্যাব।
পুরান ঢাকার সূত্রাপুরের ৬১ নম্বর বানিয়ানগরে তাদের বাসায় মঙ্গলবার সিকাল ১০টার পর র্যাবের দল একটি দল তল্লাশি চালিয়ে তাদের আটক করে । এ সময় বাসার দু‘টি ফ্ল্যাট থেকে কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার করে র্যাব ।
র্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, নগদ পাওয়া গেছে অন্তত ১ কোটি পাঁচ লাখ টাকা। স্বর্ণের পরিমাণ আনুমানিক ৭৩০ ভরি। সব হিসাব শেষ করে আমরা বিস্তারিত জানাব।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল জানান, আওয়ামী লীগের দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন ক্লাবে অবৈধ ক্যাসিনো পরিচালনার বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় সোমবার ফু-ওয়াং, পিয়াসী ও ড্রাগন বারে অভিযান চালায় পুলিশ।
এরআগে রোববার মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। অভিযানে চারটি ক্লাবেই ক্যাসিনোর সরঞ্জাম পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৮ সেপ্টেম্বর অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র্যা বের হাতে আটক হন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। তার মালিকানাধীন ইয়াংমেন্স ক্লাবে অভিযান চালিয়ে নারীসহ ১৪২ জনকে আটক করা হয়।
শুক্রবার রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে আটক করে র্যা ব। এ সময় জব্দ করা হয় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য ছাড়াও এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত)।





