নাটোরের বনপাড়ায় খ্রিষ্টান পল্লীতে দুর্বৃত্তদের হামলায় নিহত খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত মনোয়ারা বেগম মনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বেলা পৌনে ১২টার দিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শামসুল আল আমীন এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে সুনীল গোমেজ হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে ১১ জুন শনিবার রাতে ঢাকার বাড্ডা এলাকা ভাড়া বাড়ি থেকে মনোয়ারা বেগম মনিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১২ জুন রবিবার দুপুরে সুনীল গোমেজ হত্যা মামলায় মনোয়ারা বেগম মনিকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সোমবার বেলা পৌনে ১২ টার দিকে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুল আল আমীন শুনানী শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ ঘটনায় মনিকে আটকের মধ্যদিয়ে নিহতের বাড়ীর দুই ভাড়াটিয়াকে গ্রেফতার করলো ডিবি পুলিশ। এর আগে আটককৃত অপর ভাড়াটিয়া সবুজকে দু-দফা রিমান্ড জিজ্ঞাসাবাদ শেষেও তেমন কোন তথ্য পায়নি ডিবি।

এমআর