রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় ৪ জেএমবি সদস্যের নামে চার্জ গঠন করা হয়েছে। এছাড়া মামলার অপর ৪ আসামির নামে গ্রেফতারি পরোয়ানা ও ৪ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (০৭ আগস্ট) রংপুরের কাউনিয়া আমলী আদালত-২ এর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী শেষে এ চার্জ গঠন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএনজে





