মাগুরার শালিখায় অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মাগুরা-যশোর মহাসড়কের শতখালী নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান, নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। সে অন্য কোন এলাকার বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, লাশটি রাস্তার পাশে পড়ে ছিল। তাৎক্ষণিকভাবে লাশটিন শরীরে বড় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গাড়ির ধাক্কায় নাকি অন্য কোন কারনে সে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মৃত্যুর কারন জানতে লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

সাইফুল্লাহ/এমবি