মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ২৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির পুডু, কুয়ালালামপুর, পুচং, সাইবারজায়াও সেলাঙ্গোরের আশপাশে পৃথক অভিযানে এদের আটক করা হয়।
গত মঙ্গলবার কুয়ালালামপুরের পুডুতে ‘হটস্পট’ এলাকা হিসেবে চিহ্নিত একটি পুরনো হোটেলে প্রথম অভিযান চালানো হয়। এ সময় পালাতে গিয়ে পুলিশের হাতে সাত বাংলাদেশী পুরুষ ও পাঁচ ভিয়েতনামের নারীকে আটক হয়।
ওই দিন রাত ১টায় সেলাঙ্গরের পুচং এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশী পুরুষ, ছয়জন ইন্দোনেশিয়ান মহিলা ও একজন ইন্দোনেশিয়ান পুরুষ। আটকের সময় বিদেশী নাগরিকরা তাদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
এবিএস





