কিশোরগঞ্জে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উদ্বোধনী ফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে একদল সন্ত্রাসী জেলা হাসপাতাল সংলগ্ন বালিকাদের এতিমখানায় ঢুকে পরে। এ সময় তারা এতিমখানার উদ্বোধনী ফলকটির একাংশ ভেঙ্গে গুড়িয়ে দেয়।

গুড়িয়ে দেয়া অংশে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বর্তমানে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদ-প্রাপ্ত  আলী আহসান মুহাম্মদ মুজাহিদের নাম খোদাই করা ছিল।

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ২০০৬ সালের ১৭ই জুন তৎকালীন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকসহ আলী আহসান মুজাহিদ কিশোরগঞ্জে এসে বালিকা এতিমখানার নতুন ভবন উদ্বোধন করেন। সেই উদ্বোধনী নাম ফলকে আলী আহসান মুজাহিদের নামের পাশে ওসমান ফারুকেরও নামটি এখনও রয়েছে।

এএইচ