ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফহেপুর থেকে এক হাজার ৩৯০ পিস ইয়াবাসহ আবদুর রহিম জুয়েল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। রহিম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ঘরকাটা গ্রামের শাখাওয়াত উল্যাহর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরতলীর ফতেহপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় এক হাজার ৩৯০ পিস ইয়াবাসহ আবদুর রহিম জুয়েলকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ফেনী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুব মোরশেদ ইয়াবাসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ