দেশের বৃহত্তর স্থল বন্দর দিয়ে দুইদিন আমদানিরফতানি  বানিজ্য বন্ধ থাকার পর ভারতের ব্যবসায়িরা তাদের ধর্মঘট তুলে নেওয়ার পর বানিজ্য চালু হয়েছে।

সোমবার সকালে তাদের ধর্মঘট তুলে নেওয়ার পর সকাল থেকে ভারত থেকে আমদানি পন্য নিয়ে দেশে প্রবেশ করেছে  প্রায় ৩ শতাধিক পন্যবাহি ট্রাক।

গত শনিবার ভারতের পেট্রাপোল এর শীর্ষ ১০ ব্যবসায়ির রফতানি পন্য বাংলাদেশে আগে প্রবেশ নিয়ে ছোট খাট ব্যবসায়িরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয়। সোমবার সকালে শীর্ষ ব্যবসায়িরা তাদের সিদ্ধান্ত থেকে সওে আসার পর ছোট ব্যবসায়িরা ধর্মঘট প্রত্যাহার করেন।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ারের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেছেন শীর্ষ ব্যবসায়িরা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার পর আবারও দুদেশের ভিতর আমদানি রফতানি চালু হয়েছে।

এমই