রাজধানীর পল্লবী থানার প্যারিস রোডের এক বাসায় ডাকাতির চেষ্টাকালে বিদেশি অস্ত্রসহ অজ্ঞাতনামা এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

পল্লবী থানা পুলিশ জানায়, রাত ১০টার দিকে প্যারিস রোডের একটি বাসায় ডাকাতি হচ্ছে বলে এলাকাবাসী থানায় ফোন করলে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করে। অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃত ডাকাতকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, জেএ