রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে  একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, সিনেমা হলের সামনে একটি স্টাফ বাস থামানো ছিল। দুর্বৃত্তরা ওই বাসে পেট্রোল ঢেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এসএইচ