মানিকছড়ি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম মোঃ এমরান হোসেন (১৭)। সে সদর ইউনিয়নের একসত্যা পাড়া গ্রামের মোঃ আবদুল কাদেরের ছেলে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, এমরান শনিবার রাতে ভাত না খেয়ে ঘুরতে বের হয়। গভীর রাত পর্যন্ত সে ঘরে ফিরে আসেনি। বাড়ির লোকজন আজ রোববার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান এমরান উঠানের পাশের একটি আম গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে সকাল সাড়ে ৬টায় এস আই মোঃ হেলাল উদ্দীন সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনাস্থলে যায় এবং এ বিষয়ে খোঁজ-খবর নেন। নিহতের বাবা মোঃ আবদুল কাদেরসহ পরিবারের লোকজন বিষয়টি সর্ম্পকে জ্ঞাত নয় বলে পুলিশকে জানিয়েছেন।
পুলিশ লাশের সুরতহাল শেষে থানায় এনে তা মর্গে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রকিব জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এসএ





