টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরবাঁশি গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মা সুমেলা বেগম (৮০) ও মেয়ে ভাসানী বেগম (৪৫)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, উপজেলার চরবাঁশি গ্রামের বৃদ্ধ সুমেলা বেগম আজ সকাল ১০টার দিকে পাশেই মেয়ের বাড়ি বেড়াতে যান। মেয়ের বাড়ির কাছাকাছি এলে রাস্তার মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মা সুমেলা বেগম পড়ে গেলে মেয়ে ভাসানী দৌঁড়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন।

পরে তাদের গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মা ও মেয়ে মারা যান।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই