গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের দশদিন করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

 ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বুধবার (০৩ আগস্ট) রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার (শ্যো’ন অ্যারেস্ট) দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে। প্রত্যেকের দশদিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে।

 

এমএনজে