মুন্সীগঞ্জের শিমুলিয়া (মাওয়া) ঘাটে টিকিট কাউন্টার বসানো নিয়ে বাস মালিকদের অভ্যন্তরীণ বিরোধে রবিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে করে ঢাকার উদ্দেশে শিমুলিয়া থেকে কোনো বাস ছেড়ে যেতে পারছে না। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
শিমুলিয়া (মাওয়া) ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ৯টা থেকে শিমুলিয়ার সঙ্গে ঢাকার সব বাস চলাচল বন্ধ রয়েছে।
জেএ





