বরিশালের কীর্তনখোলা নদীতে সুরভী-৭ ও পিএস মাহসুদ’র সংঘর্ষের ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বরিশলের কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ সন্ধ্যায় বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মামলায় এমভি সুরভী-৭ এর ২ মাস্টার, ২ সুকানি ও মালিকসহ ৫ জনকে আসামি করা হয়েছে। মামলা নং ২।
এর আগে এ ঘটনায় সাময়িকভাবে এমভি সুরভী-৭ লঞ্চের রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করা হয়।
উল্লেখ্য, সোমবার ভোররাতে বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়ীয়া পয়েন্টে বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদ ও সুরভী-৭ লঞ্চের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আর আহত হয় কমপক্ষে ১৫ যাত্রী।
এফএফ





