ফেনীর সোনাগাজী উপকূলীয় অঞ্চলে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' আবুল কালাম ওরফে ভাগিনা কালাম নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামের ইটালি মার্কেটের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আবুল কালাম চরশাহাভিকারী গ্রামের আবুল হাসেমের ছেলে।

র‌্যাবের ভাষ্যে, কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জসহ বিভিন্ন থানায় অন্তত ৩০টি মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, রাতে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামের ইটালি মার্কেটের পাশে আবুল কালাম ও তার সঙ্গীদের নিয়ে ডাকাতির পরিকল্পনা চলছিল। এ সময় র‌্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়।

এতে ঘটনাস্থলে আবুল কালাম নিহত হন। তবে অন্যরা পালিয়ে যায়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার ফাহিম আহমেদ জানান, বন্দুকযুদ্ধে ভাগিনা কালাম নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এমই