ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ হোসেন (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তার হাজতি নং ২৫৭৫৫/১৫।

বুধবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। নিহতের বাবার নাম শাহাদাত হোসেন।

ঢামেক হাসপাতালে কর্ত্যবরত কারারক্ষী জাকারিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরে তার মৃত্যু হয়। তবে তার (ফরহাদ হোসেন) অসুস্থতার বিষয়টি জানা যায়নি।

নিহত ফরহাদ হোসেন বাড্ডা থানার মাদক মামলার আসামি বলে জানান কারারক্ষী জাকারিয়া।

কেএইচ