লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পৃথক অভিযানে ১০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৭জুলাই) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী ও নয়ারহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আনোয়ার হোসেন রাসেল(২০) ও কালীগঞ্জ উপজেলার দুলালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে মোশারফ হোসেন(২২)।
জেলা গোয়েন্দা (ডিবি) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দুইটি দল আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী ও নয়ারহাট এলাকায় পৃথক দুইটি অভিযান চালায়। এ সময় তালুক দুলালী গ্রামে ২ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা মোশারফ হোসেনকে এবং নয়াহাট এলাকায় পৃথক অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন রাসেলকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
নুরনবী/এমবি





