নগরীর খুলশী থানার দামপাড়া পুলিশ লাইনের সামনে পার্ক করে রাখা গ্রীন লাইন পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত এগারটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রীন লাইন পরিবহনের দামপাড়া কাউন্টারের ব্যবস্থাপক বিপ্লব আইচ জানান, রাত সাড়ে এগারটায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ জন্য বাসটি পুলিশ লাইনের সামনে পার্ক করে রাখা হয়। এ সময় বাসটির চালকের আসনের জানালা খুলে দুটি পেট্রোলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
আগুনে বাসের চালকের আসন ও ইঞ্জিন বক্স পুড়ে গেছে।
খুলশী থানার পরিদর্শক(তদন্ত) সুকান্ত চক্রবর্তী জানান, বিষয়টি শুনেছি।দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
জেআই





