আন্তজার্তিক কাষ্টমস দিবস ২০১৭ উপলক্ষে আজ বৃহষ্পতিবার সকালে বন্দর নগরী বেনাপোলে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
যশোর-বেনাপোল কাষ্টমস’র আঞ্চলিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত র্যালিটির শুভ উদ্ভোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মাহবুবুর রহমান, কাষ্টম কমিশনার জামাল হোসেন, শওকাত হোসেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও চিত্র নায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)।
র্যালিটি বেনাপোলের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালিতে যশোর ও বেনাপোল কাষ্টমসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিরা অংশ গ্রহন করেন।
এমএনজে





