বাংলাদেশে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। ইতিমধ্যেই ১৮০ থেকে ২০০ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে ভারতের ওড়িশার উপকূলে।

এটির অবস্থান ওড়িশার শেষ অংশ ও কলকাতার কাছাকাছি রয়েছে। আগামীকাল (০৪ মে) শনিবার সকাল নাগাদ যশোর অঞ্চল দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।  

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কন্ট্রলরুম থেকে জানানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে প্রবেশ করবে ঘুর্ণিঝড় ‘ফণী’। ইতিমধ্যে এসব এলাকায় ‘ফণী’র প্রভাব শুরু হয়েছে। তবে ঝড়ের কেন্দ্র যশোর প্রবেশ করবে মধ্য রাত নাগাদ।  

বুয়েটের প্রফেসর একেএম সাইফুল ইসলাম বলেন, আগামীকাল (০৪ মে) সকাল নাগাদ যশোর অঞ্চলে ঝড়টি প্রবেশ করবে। এই অঞ্চলের মানুষ ইতিপূর্বে এতো বড় ঝড় দেখেনি। 

আরও পড়ুন: কিশোরগঞ্জে বজ্রপাতে ৬ জন নিহত

                 দেশের মানুষের জন্য সরকারের মাথাব্যথা নেই: রিজভী

                 ‘ফণী’র প্রভাবে বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়

                 এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৬ মে

তিনি আরও বলেন, সব ঝড় উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে। কিন্তু এই ঝড়টি ব্যতিক্রম। এটি লোকালয় দিয়ে প্রবেশ করছে। যদিও ভারতের ওডিশায় উপকূলে আঘাত হেনেছে প্রথম।  

বুয়েটের প্রফেসর বলেন, বাংলাদেশে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ থাকবে ৯০ থেকে ১১০ কিলোমিটার। 

ইতিমধ্যেই আজ (০৩ মে) শুক্রবার ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সারাদেশেই বজ্রসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। থেমে থেমে দমকা বাতাসে আতঙ্ক বাড়ছে। বিরূপ আবহাওয়ার মধ্যে কিশোরগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৬ জন নিহত হয়েছে।   

এমবি