পটিয়া উপজেলা জামায়াতের আমীরসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার পাইকপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটক নয়জন হলেন- উপজেলা জামায়াত আমীর মুকিবুল ইসলাম চৌধুরী ফারুক (৫০), নজরুল ইসলাম চৌধুরী (৪০), মোহাম্মদ ইসহাক (৫৯), জসীম উদ্দিন (৩৪), হোসাইন আহমদ (৬৫), মো. ইকবাল (৫০), মাহমুদুল হক (৬২). আবদুল আলীম চৌধুরী (৭৬) ও নুরুল আলম।
চট্টগ্রাম জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন বলেন, উপজেলা জামায়াতের আমীর মুকিবুল ইসলাম চৌধুরীর বাড়িতে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয় জনকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে সরকারি বিরোধী বিভিন্ন প্রচারপত্র, নাশকতার পরিকল্পনার নথি ও তাদের দলীয় বইপত্র উদ্ধার করা হয়েছে। আটক জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





