বরিশালের গৌরনদী উপজেলায় দুই মাদক বিক্রেতাকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গৌরনদীর উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদ হাসান পাটোয়ারী বুধবার বিকাল সাড়ে ৩টায় এ রায় প্রদান করেন।
যুবকরা হচ্ছেন- দক্ষিণ মাগুরা গ্রামের রাশেদ মোল্লা (২২) ও আগৈলঝাড়ার বাহাদুরপুর গ্রামের ইকবাল বেপারী (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গৌরনদী সার্কেল পরিদর্শক মো. রায়হান আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর দক্ষিণ মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ওই দুই যুবককে আটক করা হয়। তারপর তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে নেওয়া হলে তিনি এ রায় দেন।
কেএইচ





