সিলেটে চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে নগরের পীরমহল্লা কলাপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ জলিল মিয়া ও দুদু দীর্ঘদিন ধরেই এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় তাঁদের হুমকি-ধমকি দিয়ে আসছিল তারা।

এরই জের ধরে গত রোববার রাতে দলবল নিয়ে তাঁর বাসায় যায় দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা।

এ ঘটনায় গতকাল সোমবার সিলেট বিমানবন্দর থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। এর পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় মামলার তিন আসামিকেই গ্রেপ্তার করে পুলিশ। আটক তিনজন হলো নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন জলিল ও দুদু মিয়া।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘ভিকটিমের মামলার ভিত্তিতে তিনজনকেই আটক করা হয়েছে।

আসামিদের আদালতে পাঠানো করা হবে। আর ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।’

এএস