সারাদেশে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পুলিশের সাঁড়াশি অভিযানের জামায়াত শিবিরের ৪ জনসহ ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম পিপিএম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

গত শুক্রবার রাতভর ও শনিবার সকাল পর্যনÍ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে তাদেরকে কোর্টে চালার করা হয়েছে। নাশকতা সৃষ্টির অপপ্রয়াস রোধে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত রাখার তাগিদেই এ অভিযান অব্যাহত রয়েছে।

এআই