করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সহকারী সচিব (জনবল-২) নুর নাহার ইসলাম।

মঙ্গলবার (১৬ জুন) তার করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে।

সহকারী সচিব নুর নাহার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান।

এদিকে, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১ হাজার ৩০৫ জন। একই সময়ে নতুন করে আরও ৪ হাজার ৮ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে।

বুধবার (১৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

এমবি