ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় নকীব (৩০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। সোমবার(৩জুলাই) সকাল ১১টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মিলন বাজার এলায়কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাস (নাজমা নম্বর-০১১) চরফ্যাশন থেকে ভোলা যাচ্ছিল। বাসটি সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মিলন বাজার নামক এলাকায় এলে সেখানে বিপরীতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা চালক নকীবসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা গুরুতর আহত নকীবকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচরে একটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হয়।
নিহত নকীব উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩নং ওয়াডের্র মজিবল হকের ছেলে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহীন/এমই





