নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায় একতা সংঘ কালী মন্দিরে আগুন দেয়ার সময় আজ রবিবার ভোরে একজনকে আটক করেছে জনতা।
পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তার নাম সুমন ইসলাম ওরফে জাহাঙ্গীর। তার বাড়ি নরসিংদী জেলায়।
নেত্রকোনা সদর থানার সার্কেল এসপি জানান, আজ ভোরে পৌর শহরের সাতপাইস্থ একতা সংঘ কালী মন্দিরে আগুন দেন ওই ব্যক্তি।
এতে শিব প্রতিমার চুলসহ বেশকিছু অংশ পুড়ে যায়। এসময় আশে পাশের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মো. সুমন ইসলাম ওরফে জাহাঙ্গীরকে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
এমএনজে





