কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২২ অক্টোবর) ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের ঘোলাপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

২ বিজিবির অধিনায়ক আবু জার আল জাহিদ সাংবাদিকদের জানান, ভোরে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির নেতৃত্বে বিজিবির জওয়ানরা গোপন সংবাদে ইউনিয়নের ঘোলাপাড়া এলাকায় অভিযান চালায়।

ওই সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে প্যাকেটে মুড়ানো ইয়াবা ফেলে অন্ধকারে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে প্যাকেট গুলো থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।

তিনি জানান, উদ্ধার ইয়াবাগুলো ২ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হবে এবং যা পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

মাসুম/এসএম