গাজীপুরের একটি বাড়ি থেকে সালমা আক্তার (১৪) নামে ৭ম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে গাজীপুর মহানগরের আউচপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সালমা ওই এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের মেয়ে।
ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ভেতর থেকে দরজা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে সালমা আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
এআর





