খুলনা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ১৮ নম্বর ওয়ার্ড আমির মাওলানা মনিরুজ্জামানসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, জেলার ৮টি থানায় অভিযান চালিয়ে মোট ৪০ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে মহানগর শাখার শুরা সদস্য ছিদ্দিকীয়া, মাদ্রাসার সহকারী অধ্যাপক ও ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান, সোনাডাঙ্গা থানা জামায়াতের আমির মাওলানা শাহারুল ইসলাম ও বিএনপিকর্মী তাজুল ইসলাম রয়েছেন।

বাকিরা বিভিন্ন মামলার পলাতক ও নাশকতার আশঙ্কায় সন্দেহমূলক আসামি। তাদের যাচাই-বাছাই করে সোমবার মুখ্য মহানগর হাকিমের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এসএইচ