হাইকোর্টের সোনালী ব্যাংক শাখায় চুরির অভিযোগে বুধবার দুপুর পৌনে ৩টায় দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
তারা হলেন, মো. আলম (৩০) ও মো. বাবু (২৮)।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার ওই দুই যুবক সোনালী ব্যাংক থেকে এক নারী আইনজীবীর ব্যাগ কেটে ৭০ হাজার টাকা নিয়ে যায়। ব্যাংকের স্টাফরা গোপন (সিসি) ক্যামেরায় তাদের চিনে ফেলেন। আজও তারা চুরির উদ্দেশ্যে ব্যাংকে আসলে স্টাফরা তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এসআই জাহাঙ্গীর আলম জানান, তাদের আটক করে বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে আবার তাদের থানায় নিয়ে আসা হয়।
তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
কেএইচ





