হঠাৎ অসুস্থবোধ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তিনি অসুস্থবোধ করেন। সন্ধ্যার পর তাকে সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থমন্ত্রী ওই হাসপাতালের ডা. শিশির বসাক, ডা. শিশির চক্রবর্তী ও ডা. আহবাব আহমদের তত্ত্বাবধানে রয়েছেন।

সিলেটে অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ জানান, অর্থমন্ত্রী হঠাৎ অসুস্থবোধ করছিলেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

এমই