গতকাল রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় রাজধানীর বনানী এলাকার এক ব্যবসায়ীকে ছাত্রলীগের কিছু কর্মী অপহরণকরে তিতুমীর কলেজের পাশে নিয়ে এসে মারধর করে এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
তাদের মারধরে ব্যবসায়ী চিৎকার করলে বনানী থানার এস আই কামরুল ইসলামের নেতৃত্বে কিছু পুলিশ সদস্য উক্তস্থানে উপস্থিত হয়ে ব্যবসায়ীকে উদ্ধার করেন। এসময় ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার যুগ্ম সম্পাদক মহিউদ্দিন উজ্জল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও সহসভাপতি মারুফ হোসাইন।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে তারা সবাই তিতুমীর কলেজের সভাপতি মিরাজুল ইসলাম ডলারের অনুসারী। এরা প্রায়ই মদ, জুয়া, চাঁদাবাজি, ছাত্রদের জিম্মি করা সহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত।
এআই/এমআর





