যশোরের বেনাপোল বাজার থেকে একটি বিদেশী ৯এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও হুন্ডির দেড় লক্ষ টাকাসহ তরিকুল ইসলাম (৩৬) এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইজিবাইক চালক বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে এক ইজিবাইক চালক অস্ত্র, গুলি নিয়ে বেনাপোলের দিকে আসছে।

এই সময় বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে ইজিবাইক সহ চালক কে আটক করা হয়। পরে তার ইজিবাইক তল্লাশী করে বাইকের সিটের নিচের থেকে পিস্তল,গুলি,ম্যাগজিন ও টাকা উদ্ধার করা হয়।

বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, “আটক তরিকুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপার্দ করা হয়েছে।
জেড