চাঁদপুর, মাইজদীকোট, পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলসহ ঢাকা, রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।
আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দুর্বল হয়ে পড়েছে।
এসএইচ





