হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষে অতন্ত ৫০ জন আহত হয়েছেন। আহতদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সদরের তাতারী মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, উপজেলা সদরের তাতারী মহল্লার আব্দুস সালাম মেম্বার ও পার্শ্ববর্তী চিলাপাঞ্জা মহল্লার জমসের মিয়া সর্দারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে ওই দুই মহল্লার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়।
এর জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শাহনূর, আবু ছালেহ, শেলু মিয়া, আবুল হোসেন, মোতাব্বির, মনির মিয়া, আল আমিনসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সদর উপজেলা ডিউটি অফিসার এসআই আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এআই





