শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো: ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন বলেন, “সকাল থেকে নৌরুটে ৭টি ফেরি যোগে যানবাহন ও যাত্রী পারাপার হলেও দুপুর ১২টার দিকে পদ্মায় তীব্র স্রোত ও বাতাসে নদী উত্তাল হতে শুরু করলে ফেরি চালা চলা বন্ধ ঘোষণা করা হয়।”
এর আগে সকাল থেকেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিলো। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকায় ফিরেছেন দক্ষিণাঞ্চলের শত শত কর্মজীবী মানুষ। তবে ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
এমবি





