রাজধানীতে যাত্রীসেবা বিষয়ক কয়েকটি সংগঠন জনদূর্ভোগ লাঘবে যৌক্তিক ভাড়ায় পর্যাপ্ত সংখ্যক বড় বাস ও ট্যাক্সিক্যাব চালুর দাবিতে এক মানব বন্ধন করেছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বাংলাদেশ যাত্রী অধিকার কল্যাণ পরিষদ, নৌ-সড়ক-রেলখাত রক্ষা জাতীয় কমিটি, সিটিজেন রাইটস মুভমেন্ট, গ্রিন ক্লাব অব বাংলাদেশ(জিসিবি)ও পরিবেশ সম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদসহ পাঁচটি সংগঠনের নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘যাত্রী সুবিধার দোহাই দিয়ে সরকার রাজধানীতে যে ৫০০টি নতুন ট্যাক্সিক্যাব নামাচ্ছে তাতে ভৌতিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। একটি বিশেষ মহলকে অধিক লাভবান করার উদ্দেশ্য প্রথম এক কিলোমিটারের নূন্যতম ভাড়া ১০০ টাকা ধরা হয়েছে।
বক্তারা আরো বলেন, ‘সড়ক পরিবহন খাতে চরম বিশৃংঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করছে। যাত্রীসেবা বলতে কিছুই নেই। যা আছে তা হলো যাত্রী হয়রানী ও মাফিয়া চক্রের দৈরাত্ব।’ এসময় ভাড়া পুন:নির্ধারণ ও যোক্তিক ভাড়ায় পর্যপ্ত ট্যাক্সিক্যাব নামানোর দাবি জানান তারা।
নৌ, সড়ক ও রেলখাত রক্ষা জাতীয় কমিটির আহ্ববায়ক আশিষ কুমার দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবহন শ্রমিক নেতা ও প্রবীণ রাজনীতিবিদ মঞ্জুরুল আহসান খান, পরিবেশ বাংলাদেশ যাত্রী অধিকার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, পরিবেশ সম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব হাজী মোহাম্মদ শহীদ প্রমুখ।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]
জাতীয়
জনদূর্ভোগ লাঘবে যৌক্তিক ভাড়ায় দাবিতে মানব বন্ধন
রাজধানীতে যাত্রীসেবা বিষয়ক কয়েকটি সংগঠন জনদূর্ভোগ লাঘবে যৌক্তিক ভাড়ায় পর্যাপ্ত সংখ্যক বড় বাস ও ট্যাক্সিক্যাব চালুর দাবিতে এক মানব বন্ধন করেছে।





