লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছে।

আজ (২৩ জানুয়ারি) বুধবার ভোর ৫টায় বেগমগঞ্জ-লক্ষ্মীপুরের রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু।

নিহতরা সবাই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।  

স্বজনরা জানায়, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তরকে মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে তার পারিবারের লোকজন হাসপাতালে যাচ্ছিলো।

পথে বেগমগঞ্জ-লক্ষ্মীপুরের রতনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায়। এসময় অটোরিকশাচালক’সহ ৭ জন নিহত হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালাক মো. আবদুল্লাহ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজান খান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হচ্ছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

এমবি