সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের খুলনা ও ভারতের কলকাতার মধ্যে আন্তঃদেশীয় ট্রেনের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন হয়েছে।

শনিবির(০৮ এপ্রিল) দুপুর ১ টা ৫৫ মিনিটে নয়া দিল্লীর হায়দারাবাদ হাউজে ফিতা কেটে মৈত্রী ট্রেনের উদ্বোধন করেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন আনুষ্ঠানে বেনাপোল রেল ষ্টেশনে ভিডিও কনফারেন্স স্থলে উপস্থিত ছিলেন, রেল মন্ত্রী মোঃ মজিবুল হক, জন পশাসন প্রতিমন্ত্রী ইসমোতারা ছাদেক, প্রানি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র, যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর ৫ আসনের সংসদ স্বপন ভট্রাচার্য, খুলনা ২ আসনের সংসদ মিজানুর রহমান, যশোর জেলা প্রশাষক ড. হুমায়ন কবীর, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হোসেন, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহস্রধীক নেতা কর্মীরা।

রেল মন্ত্রী মোঃ মুজিবুল হক বেনাপোল রেলস্টশনে সংবাদ কর্মীদের জানান, দেশকে উন্নয়ন করতে হলে আগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন। সে বিষয়টি মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনা একের পর এক যোগাযাগ ব্যবস্থার উন্নয়ন করে চলেছে। আজ উদ্বোধন হলো ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী রেল। এখন এপথে দুই দেশের মধ্যে বানিজ্যিক, চিকিৎসা ও বেড়ানোর কাজে যাতায়াতকারী দেশ-বিদেশি মানুষ উপকৃত হবেন। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব বন্ধন আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুপুর ২ টায় বাংলাদেশ রেলওয়ের চিপ ম্যাকানিক্যাল ইন্জিনিয়ার ইফতেকার হোসেনের নেতৃত্বে ৩৬ সদস্যের একটি প্রতিনিধি দল মৈত্রী রেল নিয়ে বেনাপোল স্টেশন ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। জানা যায়, এখন যাত্রাপথে দু’দেশের ইমিগ্রেশনে দীর্ঘ সময়ের বাধা কাটাতে ঢাকা স্টেশনেই (ক্যান্টনমেন্ট স্টেশন) ইমিগ্রেশনের সব কাজ শেষ করার বিষয়টি যাচাই করা হচ্ছে। ইমিগ্রেশন শেষ হলে কোথাও না থেমে একেবারে কলকাতার শিয়ালদহ স্টেশনে গিয়ে থামবে মৈত্রী এক্সপ্রেস।

একইসঙ্গে কলকাতা থেকে যারা ঢাকা যাবে তাদের ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন করা হবে শিয়ালদহ স্টেশনে। ট্রেনে যেহেতু খাবারের পর্যাপ্ত সুবিধা আছে, সেহেতু এটা ননস্টপ হলেও অসুবিধা নেই। যাত্রাপথে ইমিগ্রেশনের জন্য যদি বাড়তি সময় ব্যয় না হয় তাহলে এখনকার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই এক দেশ থেকে আরেক দেশে পৌঁছাবে মৈত্রী ট্রেন।

শেখ নাসির/ মাহমুদ