রাজধানীর ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল আরেফিন টাইম নিউজবিডিকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি তিনি।
[b]ঢাকা, জেইউ, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।





