ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংর্ঘষে ১৬ বাসযাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে এন.এন.বি পরিবহনের একটি বাস পাটুরিয়া যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ১৬ বাসযাত্রী আহত হয়।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) কাজী মো. আকরামুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ