গাজীপুরে মাছ ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে গাজীপুরের শ্রীপুর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রশাসনিক কারণ দেখিয়ে শ্রীপুর থানার এএসআই আশরাফ আলী ও পিএসআই আবু বক্কর সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর। 

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় উপজেলার মাওনা চৌরাস্তা থেকে সেলিম নামে এক মাছ ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে আটকের পর ১ লাখ টাকা দাবি করে পিএসআই সিদ্দিক ও তার লোকজন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় ওই পুলিশ সদস্যের বিচারের দাবিতে সড়কে টায়ার জ্বেলে অবরোধকারীরা বিক্ষোভ করে। মাছ ব্যবসায়ী সেলিম উপজেলার দারগারচালা এলাকার তাহের আলীর ছেলে।

এমএনজে