করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭০৯ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ।
দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২ হাজার ৬৬ জনে। এদিকে আরও ১৩৭৩ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ৯৮ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ। মৃতের হার ১ দশমিক ২৮ শতাংশ।
আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমআর





