থাইল্যান্ডের দক্ষিণ সঙ্খলা প্রদেশের একটি জঙ্গল থেকে ১১১ জনকে জীবিত উদ্ধার করেছে থাই পুলিশ। এদের মধ্যে ৭৫ জন বাংলাদেশি। অন্যরা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।
শুক্রবার উদ্ধার হওয়া ওই ব্যক্তিদের ভাল চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা থাই জঙ্গলে এনে ছেড়ে দিয়েছে বলে মনে করছে সেখানকার পুলিশ।
থাই পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই রোহিঙ্গাদের থাই পাহাড়ি এলাকায় পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভাল বেতনের কথা বলে তাদের নিজ নিজ দেশ থেকে কিনে আনা হয়েছে।
এআর





